বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভূমি মেলার উদ্বােধন

By Meherpur News

May 25, 2025

সাহাজুল সাজু :

সারাদেশের ন্যায় মেহেরপেুরের গাংনীতে তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হােসেন।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।