মেহেরপুর নিউজ :
লাইসেন্স ব্যতিত গ্যাসের ব্যবসা পরিচালনা ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনীতে দুটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমনা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক গাংনী উপজেলার গাংনী বাজারে এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
লাইসেন্স ব্যতিত গ্যাস ব্যবসা পরিচালনা করার অপরাধে গাংনীর সিরাজ সাইকেল ষ্টােরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে একই আইনের ধারা ৪৩ ধারায় সামাদ হোটেলকে ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো মশিউর রহমান। এসময় জেলা পুলিশের একটিদল অভিযানকে সহযোগীতা করে। এসময় গাংনী উপজেলা শহরের বিভিন্ন দোকানের নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস ও হোটেল প্রভৃতি তদারকি করা হয়।
ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রি করার জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ ক্রয়-বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।