গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করােনাকালীন সময়ে এসব ভ্যান চালকরা লকডাউনে থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছিলেন।
এমনকি পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন-যাপন করে আসছিলেন। তাদের সহযােগিতার লক্ষে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়। বুধবার সকালে গাংনী পৌরসভা চত্বরে ভ্যান চালকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম,কাউন্সিলর মকছেদ আলী,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ।