বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 26, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে চলন্ত অটােভ্যান থেকে পড়ে জুনাইদ হােসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জােনাইদ গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাজারপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জােনাইদ একটি ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। অসাবধানবশত সে ভ্যান থেকে চাকার নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দী শহরের একটি ক্লিনিকে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। গাংনী থানার ওসি তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।