মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১মে:
মেহেরপুরের গাংনী উপজেলা শহর ও বাঁশবাড়ীয়া বাজারের তিন হোটেলে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। হোটেলে নোংড়া পরিবেশ ও বিশুদ্ধ খাবার বিক্রির দায়ে দণ্ডবিধির ২৬৯ ধারায় জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন। ভ্রাম্যমাণ আদালতসূত্রে আরও জানা যায়, সোমবার দুপুরে গাংনী থানা পুলিশের সহায়তায় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন গাংনী উপজেলার কয়েকটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গাংনী শহরের আমিন মিস্টান্ন ভাণ্ডার থেকে ৪ হাজার, বাঁশবাড়ীয়া বাজারের রাজু হোটেল থেকে ৩ হাজার ও ঈমান হোটেল থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে।।