গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে গাঁজা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিত রুবেল গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মৃত কাদের শাহের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রুবেল হোসেন গাংনী পৌর শহরে গাঁজা নিয়ে অবস্থান করছে,এমন গােপন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটিদল অভিযান পরিচালনা করে। অভিযানে ২ পুরিয়া গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসানাে হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষি সাব্যস্ত করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।