বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

By Meherpur News

February 01, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ও বাওট বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধানখোলা বাজারের মেসার্স কাদের স্টোরের স্বত্ত্বাধিকারী ও বাওট বাজারের মেসার্স শরিফ এন্ড সন্স অনিয়মতান্ত্রিকভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দোষি সাব্যস্ত হওয়ায় কৃষি বিপণন আইন-২০১৮ তে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান।