টপ নিউজ

গাংনীতে ভ্রাম্যমান আদলতে দুই হোটেল মালিককে জরিমানা

By মেহেরপুর নিউজ

September 30, 2019

মেহেরপুর নিউজ:

নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারে দু’জন হোটেল ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

আদালত সুত্রে জানা যায়, নোংরা পরিবেশে হোটেলে খাবার প্রস্তুত করায় হেমায়েতপুর বাজারের ভাই ভাই রেষ্টুরেন্ট এর মালিক আমতৈল গ্রামের রহমানের ছেলে আ: রহিমকে ১ হাজার টাকা ও হেমায়েতপুর গ্রামের দাউদের ছেলে মামা ভাগ্নে রেষ্টুরেন্টের মালিক বাবলুকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।