বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ।। ৭ হাজার টাকা জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

January 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি:

মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত ।

আজ বুধবার শেষ বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুবায়ের হোসেন পুলিশের সহায়তায় গাংনী বাজার ও বামুন্দী বাজারে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, গাংনী শহরের কাথুলী মোড় এলাকায় সম্পূর্ণা বিউটি পার্লারের মালিকের প্রশিক্ষণ সনদ না থাকায় ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রির অভিযোগে বাজার এলাকার সেতু ফার্মেসীর মালিক চায়েন উদ্দীনের ১ হাজার টাকা, অশ্নীল ও পর্ণো ছবি রাখার দায়ে বামুন্দী বাজারের সাহাবুল টেলিকমের মালিক সাহাবুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত আইনে এসব প্রতিষ্ঠানের মালিকদের এ জরিমানা করা হয়েছে।