তোফায়েল হোসেন, প্রতিনিধি প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বসতবাড়ীতে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ধানখোলা মাঠপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ধানখোলা ইউপি সদস্য বশির আহম্মেদ জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন মৃত সৈয়দ আলীর ছেলে জালাল উদ্দীনের বসত ঘরে ও গোয়ালে অগুন লাগে।
আগুনে ২ টি ছাগল, ৩০ টি কবুতর মারা গেছে। ঝলসে গেছে ৩ টি গরু এবং আরো ২ টি ছাগল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের এসময় বসত ঘরের অন্যান্য জিনিস পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এমনটি ধারণা করছে ভুক্তভোগী পরিবার।