তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতিসভা করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা অডিটরিয়ামে এ সভা করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। প্রধান অতিথি কুষ্টিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গায় তীব্র নিন্দা জ্ঞাপনসহ অপরাধীদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার আহবান জানান।শ্বা
তিনি বলেন বাংলাদেশের বিরোধী শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। পরে মহান বুদ্ধিজীবী ও বিজয় দিবস সুুষ্ঠু ও যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সময় ও কর্মসূচী ঘোষণা করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।