টপ নিউজ

গাংনীতে মাংসের দাম বেশি নেয়ায় মেয়র আহম্মেদ আলীর তাৎক্ষনিক পদেক্ষপ

By মেহেরপুর নিউজ

May 13, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে নিয়ে মাংস বিক্রির হিড়িক পড়েছে। মাংস কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় হচ্ছে। এ সুযােগে গাংনী পৌর এলাকার বিভিন্ন স্পটে গরু,ছাগল মহিষের মাংস বিক্রেতারা মাংসের মূল্য ধরছে চড়া।

ক্রেতাদের এমন অভিযোগে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী তাৎক্ষনিকভাবে মাংস ব্যবসায়ীদের কাছে ছুটে যান। এমন সরকারী বেঁধে দেয়া মূল্য তালিকা অনুযায়ী মাংস বিক্রির জন্য তাগিদ প্রদান করেন। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী মেহেরপুর নিউজকে জানান,জনগণের একজন খাদেম হয়ে এভাবে সকলের পাশে থেকে কাজ করে যেতে চাই।