টপ নিউজ

গাংনীতে মাংসের দােকান উচ্ছেদ করলেন মেয়র আহম্মেদ আলী

By মেহেরপুর নিউজ

May 13, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকার কাথুলী মােড়ে মাংসের দাম বেশি নেয়ায় একটি ভ্রাম্যমাণ মাংসের দােকান উচ্ছেদ করেছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গাংনীর কাথুলী মোড়ের মাংস ব্যবসায়ী আরিফুল ইসলামের ভ্রাম্যমাণ মাংসের দােকান উচ্ছেদ করা হয়। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান, মাংস ব্যবসায়ী আরিফ কসাই গরুর মাংসের দাম ৬০০ টাকা কেজি বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন।

ক্রেতাদের অভিযােগের ভিত্তিতে মাংসের দাম চড়া নেয়ার সত্যতা পায়। এসময় আরিফকে সরকারী ধার্যকৃত মূল্য মাংস বিক্রির বিষয়ে বলা হয়। তারপরও সে সরকারী ধার্যকৃত মূল্যকে তােয়াক্কা না করে চড়া মূল্য মাংস বিক্রির পায়তারা করছিলেন। ক্রেতাদের স্বার্থে তার দােকান বন্ধ করে দেয়া হয়েছে।