বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাছের পােনা অবমুক্তকরণের উদ্বােধন

By মেহেরপুর নিউজ

September 22, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ পুকুর,গাংনী এতিমখানা পুকুর,ছেউটিয়া,দিঘলকান্দি গুচ্ছ গ্রাম পুকুরে মাছের পােনা অবমুক্ত করণের মাধ্যমে কর্মসূচীর উদ্বােধন করা হয়। উপজেলা মৎস্য অফিস কর্মসূচীর আয়ােজন করে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন,সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ