বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাঠ দিবস অনুষ্ঠিত

By Meherpur News

April 07, 2026

মেহেরপুর নিউজ :

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবসের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্দা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা হাসান আলী এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোম্বামী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া, বামন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল সানোয়ার, নাইমুর রহমান, আব্দুস সালাম, মোর্তুজা জামান, শিমুল হোসেন ও স্থানীয় ইউপি সদস্য আজগর আলীসহ এলাকার কৃষাণ-কৃষাণীরা।