বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 14, 2023

 সাহাজুল সাজু :

২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাতীয় পার্টি জেপির মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।