বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যােগে আলােচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

January 20, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাদকের ভয়াবহতা নিয়ে আলােচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন বিদ্যালয়ে আলােচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের আয়ােজন করে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিয়ত উল্লাহ। এছাড়াও বামন্দী-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদী ।