সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্প ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।