বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকসহ ব্যবসায়ি আটক

By মেহেরপুর নিউজ

November 05, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে পৌনে ৩ কেজি গাঁজাসহ তৌফিক মােল্লা (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত তৌফিক জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করে।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি পাঁকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ তৌফিক মােল্লাকে আটক করা হয়। আটককৃত তৌফিক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আটককৃতকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।