টপ নিউজ

গাংনীতে মাদকসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

March 01, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ফাহিম হােসেন (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ফাহিম মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের জাব্বারুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে যুবক ফাইমকে আটক করে গাংনী থানা পুলিশের একটিদল।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, গাংনী মহিলা ডিগ্রী কলেজ এলাকায় সামনে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এএসআই নারদ সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান চালিয়ে ফাহিম হােসেনকে আটক করে। এসময় ফাহিমের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক ফাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।