বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকসহ ৩ জন আটক

By মেহেরপুর নিউজ

October 06, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে হাসান আলী (২৪),মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শওকত আলী (৪৫) ও মোহন আলীর ছেলে রুবেল হােসেন (২৬)।

বুধবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে পলাশীপাড়া গ্রাম থেকে ৩জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে। গাংনী থানা সূত্র জানায়,আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।