বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকসহ ৪জন আটক

By মেহেরপুর নিউজ

June 09, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চােখতােলা যাত্রী ছাউনির অদূরে ৬৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪), গাংনী মহিলা কলেজপাড়ার আমজাদ হোসেনের ছেলে শ্যামল হোসেন (২২), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের হোসেন মালিথার ছেলে রাফিকুল ইসলাম (২৪) ও গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে আব্দুর রহমান ওরফে লায়েস (২০)।

বুধবার বিকেলে গাংনীর চোখতোলা নামক স্থানে ফেনসিডিল কেনাবেচার সময় গাংনী থানা পুলিশ তাদেরকে আটক করে। মাদক বিরোধী সফল এ অভিযানের নেতৃত্বে ছিলেন গাংনীর থানার এসআই নুর ইসলাম।

গাংনী থানা সূত্রে জানা যায়, ফেনসিডিল পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ছদ্মবেশে গাংনীর চোখতোলা যাত্রী ছাউনির পাশে অবস্থান নেন। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বাস থেকে নেমে পড়ে কয়েকজন যাত্রী। মূলত তারা যাত্রীবেশে ফেনসিডিল বহন করছিল। বাস থেকে নামার পর রাস্তার পাশেই ফেনসিডিল কেনাবেচার সময় ওই চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশের অভিযান দলটি।