গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সোলায়মানকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। রাতে বিকালে ডিসি ইকোপার্ক (ভাটপাড়া) আবাসন থেকে তাকে আটক করা হয়।
জিআর ৮০/১৫ নং মাদক মামলায় তাকে এক বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড ভোগ করার রায় দেন বিজ্ঞ আদালত। রায়ের পর থেকে সোলায়মান আত্মগোপনে ছিল।
সোলায়মান গাংনী উত্তরপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে। আজ বিকালে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমানের নির্দেশে এ এস আই এখলাচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডিসি ইকোপার্ক (ভাটপাড়া) থেকে সোলায়মানকে গ্রেফতার করেন। আগামীকাল মঙ্গলবার তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে