বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

By Meherpur News

February 22, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে রুবাইয়া খাতুন (১৫) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। ছাত্রী রুবাইয়া গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের হালসানা পাড়ার আবুল কালাম আজাদের মেয়ে এবং হাড়ভাঙ্গা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।

রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , পারিবারিক কলহের কারণে রুবাইয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।