বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদ্রাসা শিক্ষকের আত্মহনন

By মেহেরপুর নিউজ

March 20, 2017

মেহেরপুর নিউজ,২০ মার্চ: মেহেরপুরের গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে সামছুল ইসলাম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে তাঁর নিজ বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে গলায় রশি বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। সামছুল ইসলাম পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের কেরামত আলীর ছেলে ও একই উপজেলার বাদিয়াপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তাঁর তিন মেয়ে ও দুই পুত্র সন্তান রয়েছে। নিহতের চাচাত ভাই এনামুল হক জানান, প্রতিদিন ভোরে ফজরের নামাজের সময় বাড়ির লোকজন তাকে নামায পড়ার জন্য ডেকে দিত। ঘটনার দিন ভোরেও তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এনামুল হক আরো জানান, এর আগে তিনি দুইবার ব্রেইন ষ্ট্রোক করেছিলেন। শারিরিক ও মানসিক যন্ত্রনার কারণে হয়ত তিনি এ আত্মহত্যা করে থাকতে পারেন। এছাড়া বিভিন্ন জনের কাছে থেকে শোনা যাচ্ছ তিনি ঋণ করে পরিশোধ করতে না পারার কারণে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধালনা করা করা হচ্ছে। তবে কার কাছে থেকে তিনি ঋণ নিয়েছিলেন তা জানাতে পারেননি তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।