বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মানসিক রােগীর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

October 09, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামে ওসিল হােসেন ওরফে ওসিল মোল্লা (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মানসিক ভারসাম্যহীন ওসিল মােল্লা চরগােয়াল গ্রামের ফুটবল মাঠপাড়ার মৃত শামসুদ্দীন মোল্লার ছেলে।

শনিবার দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ির পাশে কাঁঠালগাছের ডালে সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান,গত ৫-৬ বছর যাবত ওসিল মোল্লা মানসিক ভারসাম্যহীনতাই ভূগছিলেন। রাতে সবার অজান্তে বাড়ির পাশের কাঁঠালগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২০ বছর আগে ওসিল মোল্লার বাবা শামসুদ্দীন মোল্লাও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছিলেন।