গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকার নিশিপুর গ্রামে মােটরসাইকেলের ধাক্কায় আসাদুল হক ওরফে আলাে (৪০) নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। নিহত আসাদুল নিশিপুর গ্রামের অস্থায়ী বাসিন্দা। তার গ্রামের বাড়ি মটমুড়া এলাকায়।
শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৭টার দিকে নিশিপুর গ্রামে মােটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়।
স্থানীয়রা জানান, আসাদুল বাড়ি থেকে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামি একটি মােটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।