টপ নিউজ

গাংনীতে মােটরসাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

February 07, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে ১টি এপাচি আরটিআর লাল রং-এর মােটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

রবিবার বিকেল ৫টার দিকে গাংনী-বারাদী সড়কের ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালযের পাশ থেকে মেহেরপুর সদর উপজেলার নব-গঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামের মােজাম্মেল হকের ছেলে হাসিব মিয়ার মােটরসাইকেলটি চুরি হয়।

স্থানীয়রা জানান, হাসিব বিকেলের দিকে তার শ্বশুর বাড়ি ভাটপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। হাসিব মােটরসাইকেলটি ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেখে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর হাসিব তার শ্বশুর বাড়িতে বেরিয়ে দেখতে পান মােটরসাইকেল চুরি হয়ে গেছে।