বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মােটরসাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

September 28, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে দিনের বেলায় মােটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালের দিকে বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ার আলিহীমের ছেলে আরিফ হােসেনের মােটরসাইকেল চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে,আরিফ তার মোটরসাইকেলটি সড়কের পাশে তালা দিয়ে আমবাগান দেখতে যান। বাগানের ভিতর থেকে ফিরে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।