গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে চিড়া কােটার কাজ করতে গিয়ে মিলের ফিতায় জড়িয়ে এনায়েত হােসেন নামের এক মালিক আহত হয়েছেন। আহত এনায়েত গাংনী পৌর এলাকার সিনেমা হলপাড়ার শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার সকালের দিকে গাংনী সিনেমা হলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে এনায়েত তার মিলে চিড়া কােটার কাজ করছিলেন। অসাবধানবশত মিলের ফিতার সাথে তার হাত জড়িয়ে গেলে,মারাত্মক ভাবে আহত হন। স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত ডাক্তার।