বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মুক্তিযােদ্ধা হারেজের সমাধি সংরক্ষণে তার ছেলের অনশন : ইউএনও’র আশ্বাসে স্থগিত

By মেহেরপুর নিউজ

March 25, 2023

 গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে শহীদ মুক্তিযােদ্ধা ও বীর মুক্তিযােদ্ধা হারেজ উদ্দীনের সমাধি সংরক্ষণ ও উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় মেহেরপুর জেলার ৩১ জন বীর মুক্তিযােদ্ধার সমাধি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে পরিবারের পক্ষ থেকে বুলু শেখ আমরণ অনশন কর্মসূচি করার সময় অবশেষে গাংনী উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর আশ্বাসে অনশন বন্ধ করেছেন।

শনিবার দুপুরের দিকে বীর মুক্তিযােদ্ধা হারেজ উদ্দীনের ছেলে বুলু শেখ গাংনী উপজেলা শহীদ মিনার বেদীতে আমরণ অনশন পালন করলে, বিষয়টি কর্মকর্তাদের নজর আসে। পরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সমাধি সংরক্ষণ করার আশ্বাস দিলে অনশন কর্মসুূচি স্থগিত করা হয়।