মেহেরপুর নিউজ,৩১ জানুয়ারী: মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আবু বকর (৭০) কে লাঞ্চিত করার প্রতিবাদে এবং লাঞ্চনাকারী আলিহিম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের নেতাকর্মীরা। রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবব›ন্ধনে নেতৃত্ব দেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার সামসুল আলম সোনা। মানববন্ধনে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা আবুল কাশেমসহ অন্যন্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার পর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোন্তাজ আলী নিষ্ক্রিয় ভুমিকা পালন করায় মুক্তিযোদ্ধারা তাকে অবাঞ্চিত ঘোষনা করেন। মানববন্ধন শেষে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আলিহীমসহ তার কয়েকজন সহযোগী মুক্তিযোদ্ধা আবু বকরকে লাঞ্চিত করে। এ ঘটনায় আবু বকর ৪ জনকে আসামী করে গাংনী থানায় ওই দিন রাতেই একটি মামলা দায়ের করেন।