বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

February 20, 2017

মেহেরপুর নিউজ,২০ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার বিকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে গাংনী উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা এ কর্মসূচী পালন করেন। মুক্তিযোদ্ধা গনী বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গণী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা। সমাবেশে বক্তরা অবৈধ যাচাই-বাছাই কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কমিটি কঠন করার দাবি করেন।