বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মেছো বাঘ আটক

By মেহেরপুর নিউজ

November 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার তেরইল গ্রামে বড় একটি মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। গ্রামবাসীরা বাঘটি আটক করে গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টোর বাড়িতে নিয়ে যান।এদিকে বাঘ আটকের ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী-পুরষ বাঘটিকে দেখার জন্য সেখানে ভীড় করে। জানা যায়,আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে তেরাইল গ্রামের মাঠের একটি পাইপের মধ্যে বাঘটিকে দেখতে পায় ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে রাহুল। সে তাৎক্ষনিক গ্রামবাসীদের সংবাদ দিলে গ্রামবাসীরা একত্রিত হয়ে বাঘটিকে আটক করে। গাংনী উপজেলা বনবিভাগের কর্মকর্তা রুহুল আমীন বলেন, বাঘটিকে এখান থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে যে কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।