বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মেধা অন্বেষণে শিক্ষক কন্যা নওরিন উপজেলার সেরা

By মেহেরপুর নিউজ

March 21, 2023

সাহাজুল সাজু :

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণি (ভাষা ও সাহিত্য) বিষয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদীর ছোট মেয়ে (কন্যা) ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নওরীন জাহান উপজেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। সেই সাথে জেলা পর্যায়ে অংশগ্রহণে সুযােগ পেয়েছে।