বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

July 20, 2022

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিদল।

বুধবার দুপুরে গাংনী উপজেলা শহরের উত্তর পাড়াস্থ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ-এর নেতৃত্বে জরিমানা করা হয়।