গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া এলাকায় মাটিবাহি ট্রাক্টরের সাথে দ্রুতগামি মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে দু’জন বন্ধু আহত হয়েছেন। আহতরা হলেন-তেঁতুলবাড়ীয়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে শান্ত মিয়া (১৭) ও একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে অপু আলী (১৮)।
সোমবার সকাল ১১ টার দিকে তেঁতুলবাড়ীয়া-খাসমহল সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,শান্ত মিয়া ও অপু দু’বন্ধু মিলে,একটি মোটরসাইকেল যোগে তেঁতুলবাড়ীয়া বাজার থেকে খাসমহল বাজারের দিকে যাচ্ছিলেন। তারা তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়া মসজিদের নিকট পৌঁছালে,মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় দু’বন্ধু গুরুতর ভাবে আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।