বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যথাযােগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2021

 সাহাজুল সাজু : 

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। মেহেরপুরের গাংনীতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল  অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে গাংনী উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয়।

রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এছাড়াও মুক্তিযােদ্ধাদের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করেন। গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ওসি বজলুর রহমান পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন তদন্ত ওসি সাজেদুল ইসলাম। গাংনী পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আহম্মেদ আলী,উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি মােশাররফ হােসেন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।

এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। রবিবার সকাল ৮টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসত সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মােস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাঁতিলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের স্মরণে শহীদ মিনার চত্বরে আলােচনা সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টার সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযােগিতা ও বায়ান্নর ভাষা আন্দােলন এবং আন্তর্জাতিক অঙ্গণে বাংলা ভাষার স্বীকৃতি শীর্ষক রচনা প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সুবিধামত সময়ে অন্যান্য ধর্ম উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যােগে সীমিত পরিসরে দিবসটি পালন করেছে । এছাড়াও সন্ধ্যায় গাংনী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।