বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 12, 2023

সাহাজুল সাজু :

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা ও গাংনী পৌর শাখার সদস্যদের পরিচিতি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিলুপ্ত প্রায় সুস্থ্যবিনােদনের মাধ্যম ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির শিকড় দর্শক নন্দীত যাত্রাশিল্পকে ফিরিয় আনার প্রত্যয়ে গাংনীতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনীর ঐতিহ্যবাহী নাট্যক্লাব ‘সীমান্ত অপেরা’র নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার সদস্যদের পরিচিতি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সীমান্ত অপেরার সমন্বয়কারী ও গাংনী যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি আলী আজগর।

সভার শুরুতেই যাত্রাশিল্প’ উন্নয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যে এবং যাত্রাশিল্পের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন যাত্রাশিল্পের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।

ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পূণর্উজ্জীবিত করতে আলােচনা সভায় অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করেন উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ষােলটাকা ইউনিয়ন পরিষদের েেেচেয়ারম্যান এবং যাত্রাশিল্পী আনােয়ার হােসেন পাশা, সমাজ সেবক সাহান আলী, কৃষিবিদ ও যাত্রামােদী আমজাদ হােসেন, গাংনী যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায়- এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যাত্রাশিল্প সংগঠক গাংনী পৌর শাখার সভাপতি মাে. কুতুব আলী, সাধারণ সম্পাদক আকবর আলী মেহেরপুর সদর যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য গিয়াসউদ্দীন, কামাল হােসেন মেম্বার, প্রবীণ যাত্রাশিল্পী ও চিকিৎসক শরিফউদ্দীন ঠান্ডু, কালু হােসেন মেম্বার,যাত্রাশিল্পী ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, যাত্রাশিল্পী বিলকিস পারভীন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, সাহাবউদ্দীন প্রমুখ।

সবশেষে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শিল্পীদের মাঝে পরিচয়পত্র ( কার্ড) বিতরণ করা হয়।

পরিচিতি সভায় গাংনী উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, কার্যনিবার্হী কমিটির সদস্য,নিবার্হী সদস্যবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আগত যাত্রাশিল্পী ও মেহেরপুর জেলা পর্যায়ের বিশিষ্ট নাট্যশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।