বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যাত্রা শিল্পর সভাপতি আলী আজগরের স্মরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 20, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ও গাংনী সীমান্ত অপেরা’র ব্যবস্থাপনা পরিচালক এবং উপজেলার গাঁড়াডােব গ্রাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলী আজগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও বিশেষ দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বিকেলে গাংনী উপজেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও সীমান্ত অপেরার আয়ােজনে ক্লাব প্রাঙ্গণে স্মরণ সভা ও দােয়া মাহফিলের আয়ােজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ও বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতির সভাপতি মোহাঃ আব্দুর রাজ্জাক।

স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যাত্রাশিল্প উনয়ন পরিষদর সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, প্রবীণ যাত্রা অভিনেতা ফারুক হােসেন,গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন । গাংনী উপজেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম এর সঞ্চালনায়- অন্যান্যদের মধ্যে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন যাত্রা অভিনেতা শরিফউদ্দীন ঠান্ডু, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, রাজনৈতিক বিশ্লেষক রফিকুল ইসলাম পথিক,যাত্রা অভিনেতা ওল্টু, কামাল হােসেন মেম্বার,গােলাম মােস্তফা, হাফিজুল ইসলাম , খলিল মােল্লা প্রমুখ । মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দােয়া ও মােনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর। সভায় মরহুমের পরিবার পরিজন ও নিকটাত্মীয়সহ ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।