রাজনীতি

গাংনীতে যুবদল নেতা খুন।। খুনীরা দৃশ্যমান হলেও পুলিশের চোখে অদৃশ্য অভিযোগ মামলার বাদীর

By মেহেরপুর নিউজ

July 24, 2013

ফলোআপ:

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম যুবদলের সভাপতি লাভলু হোসেন (৪০) খুনের ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছে অভিযোগ বাদীর পরিবারের। তবে পুলিশ বলছে আসামীরা এলাকায় নেই। গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত লাভলুর স্ত্রী আদুরী খাতুন জানান, গত ২০ জুলাই রাত রাত সাড়ে দশটার দিকে জোড়পুকুরিয়া বাজারে জনৈক লিটনের চায়ের দোকানের সামনে লাভলু হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত লাভলুর পরিবারের অভিযোগ গ্রামের আওয়ামীলীগ নেতা ফজলু বিশ্বাসের নেতৃত্বে শাহাবুদ্দিন মে¤^র, ইমারুল , শফিউল ও বিস্কুটসহ ১০/১২ জন আওয়ামীলগি নেতাকর্মী পুর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি জানান, ঘটনার রাতে লাভলু নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সোয়া ১০টার দিকে একজন মোবাইল ফোনে ডাক দিলে সে বাড়ি থেকে জোড়পুকুর বাজারে বের হয়। এর মিনিট দশেক পরে বাজার থেকে সংবাদ আসে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়েছে। বাড়ির লোকজন গিয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তিনি আরো জানান, লাভলুকে মোবাইল ফোনে ডেকে নেয়া হয়েছে। যে ফোন নম্বর থেকে কল করা হয়েছিল মোবাইল ফোনের কল লিস্ট চেক করলে তার প্রমান পাওয়া যাবে। এ ব্যাপারটিও পুলিশে কাছে তেমন গুরুত্ব পাচ্ছে না। খুনীরা প্রকাশ্য ঘোরা ঘুরি করছে ও মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। তা না হলে আবারো ঘুনের ঘটনা ঘটতে পারে বলে জানানো হয়েছে। ভয়ে লাভলুর ছোট ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ একটি বারের জন্যও নিহতের পরিবারের কাছে আসেন নি। মেহেরপুর- ২ গাংনী আসনের এমপি আমজাদ হোসেন জানান, পুলিশ ইচ্ছা করলে আসামীদের ধরতে পারে কিন্তু তা করছে না। আওয়ামীলীগের লোকজন এ হত্যার সাথে জড়িত তাই পুলিশ অনেকটা তাদের হয়ে কাজ করছে। আসামীরা এলাকাতেই অবস্থান করছে অথচ পুলিশ তাদেরকে ধরছে না। ওসি সাহেবের সাথে গভীর রাতে আসামীদের কয়েকজনের বৈঠক হয়েছে সে তথ্য রয়েছে অনেকের কাছে। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনার পর থেকে আসামীরা পালিয়ে গেছে। আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। প্রয়োজনীয় সোর্স লাগানো হয়েছে। আসামীরা প্রকাশ্যে নেই। ওসি আরো জানান, যাদেরকে আসামী করা হয়েছে তাদের সবারই ফোন নম্বর চেক করা হচ্ছে অবস্থান নির্নয় করার জন্য। কোন রাজনৈতিক চাপে আসামী ধরার চেষ্টা বন্ধ হবে না।