গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে রক্তদান ক্লাবকে কেন্দ্র করে সংঘর্ষে দু’গ্রুপের ১১ জন আহত হয়েছে। শুকবার উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা গেছে, সাহারবাটি গ্রামে কিছু যুবকদের সমন্বয়ে গঠিত একটি রক্তদান ক্লাব ছিল যে ক্লাবটিকে গ্রামের কিছু লোক প্রায় এক বছর পূর্বে ভেঙ্গে দেয়। গত কয়েকদিন পূর্বে সাহারবাটি গ্রামের ইসলাম আলীর ছেলে সুজন সামাজিক গণমাধ্যম ফেসবুকে ওই ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কিছু আপত্তিকর কথা লিখেছিল। যে বিষয়টি প্রমাণ করার জন্য আজ সন্ধ্যায় সুজন গ্রুপ ও শফি গ্রুপের লোকজন সাহারবাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক’র সাহারবাটি বাজারস্থ কার্যালয়ে হাজির হয়।
উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। মারামারিতে উভয় পক্ষের ১১ জন জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
আহতরা হলেন, সুজন গ্রুপের সাহারবাটি গ্রামের আঃ ওহাবের ছেলে রবিউল ইসলাম (৫০), রবিউল ইসলামের ছেলে জুয়েল (২৮), দাউদ আলীর ছেলে আমানুর (৪০), নাজির হোসেনের ছেলে খলিলুর রহমান (৫৫) ও সহির উদ্দিনের ছেলে জান্নাত (৬৫) এবং শফি পক্ষের তোয়াজ আলীর ছেলে শফিকুল ইসলাম, শফিকুল ইসলামের ছেলে লাভলু (৩২) ও রাসেল (২২), রফিকুল ইসলামের ছেলে আফাম (২৫) ও ইয়াদ আলীল ছেলে মনিরুল ইসলাম। তবে সুজন গ্রæপের জুয়েল ও আমানুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।