সাহাজুল সাজু :
সরকারী ঘােষিত সপ্তাহ ব্যাপি লকডাউনের প্রথম দিন (বুধবার) সকাল ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে কিছুটা মানুষ চলাচল লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় শহরটি জনশুন্য হয়ে পড়ে। জরুরী প্রয়ােজনে গাংনী উপজেলা শহরে কিছুটা মানুষ চলাচল করতে দেখা গেছে।
এদিকে গাংনী বামন্দী, জোড়পুকুরিয়া, বাঁশবাড়িয়া, গাঁড়াডোব,পােড়াপাড়া, ধানখোলা, আড়পাড়া, গাঁড়াবাড়িয়া, কাথুলী, নওয়াপাড়া, সাহারবাটি, হিজলবাড়ীয়া, ধর্মচাকী, চেংগাড়া, বাওট, ছাতিয়ান, হেমায়েতপুর, হাড়িয়াদহ, আড়পাড়া,কসবা-ভাটপাড়া, কুচিখালী, রামনগর, মড়কা, রাইপুর, মহাম্মদপুর, জুগিন্দা, তেঁতুলবাড়িয়া, চিৎলা, পাকুড়িয়া, শানঘাট, কাজীপুর, ভবানীপুর, করমদী, দেবীপুর, তেরাইল, বাদিয়াপাড়া, সাহেবনগর, পীরতলা, হাড়াভাঙ্গা ও কাথুলী বাজারে অন্যান্য দিনের চেয়ে লােক সমাগম ছিল খুবই কম। যদিও কিছু মানুষ চলাচল করছিল। কিন্তু পুলিশি তৎপরতায় তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিন জরুরী প্রয়ােজনীয় খাদ্য পণ্যের দােকান যেমন-ফার্মেসী ও খাদ্যদ্রব্যের সরবরাহকারী প্রতিষ্ঠান সীমিত পরিসরে খােলা ছিল।