বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে লকডাউনে থাকা সাংস্কৃতিক কর্মীদের কান্না শুনবে কে!

By মেহেরপুর নিউজ

July 08, 2021

 সাহাজুল সাজু :

স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযােদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেছিল। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্য অন্যতম ছিল কণ্ঠশিল্পীরা। গানের মতাে শান্ত ছুরির ধার দিয়ে যুদ্ধে অংশগ্রহণকারীদের উজ্জীবত করেছিল এই কণ্ঠশিল্পীরা।

সারাবিশ্বে চলছে করােনা মহামারীর দাপট। আর এই করােনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতাে বাংলাদেশেও মানুষকে ঘরমুখাে করতে সরকারীভাবে লকডাউন ঘােষণা করা হয়েছে। লকডাউনের কারণে সরকারীভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। কিন্তু মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক কর্মীদের কষ্টের কথা কেউ ভাবছেনা। মেহেরপুর জেলায় শিল্পী গড়ার কারিগর খ্যাত ওস্তাদ রতন সরকার জানান,গাংনী উপজেলায় সেসব সাংস্কৃতিক কর্মীরা রয়েছে। তাদের মধ্য অধিকাংশ গান করে বা গান শিখিয়ে অর্জিত অর্থ দিয়ে জীবন-জীবিকা চালায়। এই করােনার কারণে লকডাউন হওয়ায় সাংস্কৃতিক জগৎ টি যেনাে মুছে যেতে চলেছে। যার কারণে সাংস্কৃতিক কর্মীরা কষ্টে জীবন-যাপন করছে।