টপ নিউজ

গাংনীতে লকডাউন কার্যকর করতে প্রশাসনের তৎপরতা

By মেহেরপুর নিউজ

June 15, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে করোনা পরিস্থিতি বেড়েই চলেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে।

আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত গাংনী উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন। এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধানে বাধ্যতামূলক ঘােষণা দেয়া হয়। এ লকডাউন কার্যকর করতে মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম গাংনী বাজার পরিদর্শনে করেন।

এসময় মাস্ক বিহীন ঘােরাফেরার দায়ে ৬জন পথচারীকে ৬শ টাকা জরিমানা প্রদান করেন। এদিকে লকডাউন নির্ধারিত সময়ে গাংনী বাজারের দােকান-পাট বন্ধের বিষয়ে তাগিদ দিতে গাংনী থানা পুলিশ তৎপরতা শুরু করেছে। মঙ্গলবার বিকেলে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিকদল শহরে টহল জােরদার করেছে।