মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ নভেম্বর:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রাম থেকে লাল টেপ দিয়ে জড়ানো ১ টি বোমা আকৃতি বস্তু উদ্ধার করেছে গাংনীর বামুন্দ্ধী ক্যাম্প পুলিশ।
বোমা উদ্ধারকারী বামুন্দ্ধী ক্যাম্প ইনচাজ এসআই খান আলী আকবর জানান, টিনের কৌটায় লাল টেপ জড়িয়ে বোমা বানিয়ে ফেলে রাখা হয়। ধারণা করা হচ্ছে, চাঁদার দাবিতে কেউ এ কাজ করতে পারে বলে ।
আজ শনিবার সন্ধ্যার দিকে পলাশীপাড়া গ্রামের মজির উদ্দীনের বাড়ির টিউবওয়েলের পার্শ্বে লাল টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে গৃহকর্তা বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।