মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল: মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সময়ে উদ্ধারকরা শতাধিক বোমা নিস্ক্রিয় করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে র্যাবের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা গাংনী থানা চত্তরে বোমা গুলো নিস্ক্রিয় করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, র্যাবের ডিএডি জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম বিভিন্ন সময়ে উদ্ধারকৃত শতাধিক বোমা নিস্ক্রিয় করে। এসময় গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, এসআই জিল্লুর রহমান, এসআই নাসির উদ্দীন, এসআই আবু বক্কর, এসআই শংকর কুমার সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।