মেহেরপুর নিউজঃ
মেহেরপুর গাংনী উপজেলা চৌগাছা ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় বাদিয়াপাড়া মোহাম্মদপুর ফুটবল একাদশ জয়লাভ করেছে। খেলায় বাদিয়াপাড়া মোহাম্মদপুর ফুটবল একাদশ ২-০ গোলে ভবানীপুর ফুটবল একাদশকে পরাজিত করে।