বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শারদীয় দুর্গাউৎসবের উদ্বোধন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 10, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে শারদীয় দুর্গাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর কালি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে শারদীয় দুর্গাউৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপন চন্দ্র দাস।

দুর্গাউৎসবের উদ্বােধক ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও জাতীয় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডক্টর অশােক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হােসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলফাজ উদ্দীন,গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী শুকেশ চন্দ্র বিশ্বাস,সাংবাদিক আলামিন হােসেন প্রমুখ।