গাংনী প্রতিনিধি :
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ণ বন্ধ না রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে- মেহেরপুরের গাংনীতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের গাংনী উপজেলা শাখা স্মারক লিপি প্রদান ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনীর জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক ইদ্রিস আলী ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারকসহ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকরা।